1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানে সমাপ্ত হলো আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা ২০২৫ ,সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাব-জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপরোক্ত প্রতিযোগিতা বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাব-জোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী ৩১শে জানুয়ারি‌২০২৫ইংরেজি, শুক্রবার সকালে বাকলাইপাড়া সাব-জোনে অনুষ্ঠিত হয়।

খেলার সমাপনী অনুষ্ঠানে ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫০০০ টাকার মূল্য মানের প্রাইজমানি প্রদান করা হয়।

প্রতিযোগিতায় দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে দূলাচরন পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন।

উল্লেখ্য যে গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

এসময় বাকলাইপাড়া সাব- জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায়।

ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com