1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মহানগরী পুলিশ সহায়তায় ১২২ টি মোবাইল সঠিক মালিকদের কাছে ফেরত 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসাররা উপস্থিত ছিলেন। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বিষয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর জন্য সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোন গুলো উদ্ধার করেছে। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত জানুয়ারি মাসে আরএমপির সাইবার ইউনিট ৫২টি এবং আরএমপির অন্যান্য থানা ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, অসচেতনতার সুযোগে প্রতারকচক্র অনেক সময় সাধারণ নাগরিকদের প্রতারণার জালে আবদ্ধ করে। পুরাতন মোবাইল ফোন কিনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এজন্য তিনি যাচাই-বাছাই ছাড়া পুরাতন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে বিরত থাকতে বলেন।

পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল পুনরুদ্ধারে আরএমপির চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এই কার্যক্রম জোরদার করা হবে, যাতে নাগরিকরা আরও দ্রুত ও কার্যকর সেবা লাভ করতে পারেন। এছাড়া কেউ, ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ, অনলাইন প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের কেউ শিকার হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নিতে বলেন।

ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকরা আরএমপির ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞচিত্তে পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা এই প্রয়াসকে আরও বিস্তৃত করার আহ্বান জানান, যাতে আরও বেশি মানুষ এই সুবিধার আওতায় আসতে পারেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী এবং উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমূখ।

অনুষ্ঠান থেকে যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com