1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

প্রাথমিক শিক্ষকদের ১ দফা দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আগামী (২২ ফেব্রুয়ারী/২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরের বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে রংপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুরের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজার রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল-আমীন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মোঃ জহিরুল ইসলাম জাফর, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েদুল হক বসুনিয়া তুর্য, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আবু শামীমসহ রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষদের দীর্ঘদিনের দাবি গ্রেড বৃদ্ধি করার কথা বললেও তা বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না। তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

প্রাথমিক শিক্ষকদের আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সকল শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয় প্রতিনিধি সমাবেশ হতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com