1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সীমান্তে মাইন বিস্ফোরণে তরিকুলের পা বিচ্ছিন্ন

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ফুলতলির ৪৮ নাম্বার সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে।

আহত তরিকুল কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, অবৈধ ভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। তারা বিভিন্ন সময় নামমাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে পাঠায় গরুগুলো আনতে। এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের বাহিনী ও বিদ্রোহী বাহিনীর আগে থেকে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়ে তরিকুল। এ ঘটনায় তার বাম পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭,৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com