1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আলীকদম উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী বিশেষ প্রতিনিধি

বান্দরবান আলীকদম উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সমাবেশের আয়োজন করছে কৃষকদল। এরই ধারাবাহিকতায় বান্দরবান আলীকদম উপজেলায় ৭ ফেব্রুয়ারি(শুক্রবার) এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

আলীকদম উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন, সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক রাশেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদুল আলম সাইদ, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদী, জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া। আলীকদম উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দু শুক্কুর, আলীকদম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার আলম। এছাড়া স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা কৃষকদের অধিকার রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, কৃষকদের সংগঠিত করে তাদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, কৃষকদলের এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী কৃষকদের সংগঠিত করে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় এ ধরনের সমাবেশ অব্যাহত থাকবে বলে সমাবেশ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com