1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সরকার বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছে।

শুক্রবার সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকায় নতুন একটি স্থলবন্দর স্থাপনের বিষয়টি সরকার বিবেচনা করছে।”

উপদেষ্টা আরও বলেন, “পার্বত্য এলাকার বিরাজমান পরিস্থিতি সমাধানে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে

বান্দরবানকে শান্তি ও সম্প্রীতির এলাকা উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে এখানে সন্ত্রাসী তৎপরতা দেখা যাচ্ছে, যা দুঃখজনক। তবে, যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তারা না বুঝেই করছে। এতে কোনো সুফল আসবে না। এখন সবার উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন

এই সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজওয়ান, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসম আশরাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা আনতে সরকারের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে, সেটিই এখন দেখার বিষয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com