1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কক্সবাজার বিশাল কর্মী সমাবেশে ড. শফিকুর রহমান  

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার 
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার

বহু বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে। বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দরা। উপস্থিত হয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টা নাগাদ তিনি সমাবেশ স্থলে উপস্থিত হন। এর আগে সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলনকে ঘিরে আজ সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছে নেতা কর্মীরা। কর্মী সম্মেলনকে ঘিরে রঙিন ব্যানার ফেস্টুন তোরণে সেজেছে পুরো কক্সবাজার শহর। অনুষ্ঠানস্থলের আশেপাশে সুসজ্জিতভাবে সাঁটানো হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। সমাবেশ থেকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com