1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আ.লীগের ষড়যন্ত্র সন্ত্রাস নৈরাজ্য: মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

আ.লীগের দেশে বিদেশে অপপ্রচার,দেশের শান্তি-শৃংখলা বিনষ্টে উসকানিমূলক মূলক কর্মকান্ড, দেশব্যাপি সন্ত্রাস,নৈরাজ্য, খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় অফিসের সামনে মিছিল পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন। বক্তারা বলেন, ১৮ বছর দেশে আওয়ামী দুঃশাসন, দুর্নীতি, গুম,খুন ও বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে জেল,জুলুম, অন্যায়ভাবে ফাঁসি দিয়েও আওয়ামীলীগ ক্ষান্ত হয়নি! দেশে ফ্যাসিবাদী কায়েম করে বিদেশে অর্থপাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জুলাই, আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো ছাত্র-জনতাকে হত্যা, জমখ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এতে দেশে বিপ্লব ঘটে। কিন্তু শেখ হাসিনা ভারতে গিয়েও দেশবিরোধী কর্মকান্ড চলমান রেখেছে। দেশব্যাপি আ.লীগের সন্ত্রাস,নৈরাজ্য, খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক দেশে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখনই আ.লীগের মেরুদণ্ড ভাংতে না পারলে এই খুনি শেখ হাসিনা ও তার দোসরেরা লাল-সবুজের অর্জিত পতাকা ও ২৪ এর বিপ্লব ভূলুণ্ঠিত হবে। পরে সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষাভ মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আমতল-মহামুনি, বাজার ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com