1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সীতাকুণ্ডের ছোটদারোগারহাটে ফ্যাসিস্ট আ’লীগ নেতার (কুটুমবাড়ী)কমিউনিটি সেন্টারে আগুন

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন।

এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে।দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়।

এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com