1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ মোরশেদ আলম চৌধুরী গ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী গ্রাম্যমান প্রতিনিধি

আজ রবিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।

উক্ত মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা

এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন, সকলকে জনবান্ধব ও পুলিশ বান্ধব হওয়ার জন্য নির্দেশনা দেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় আরো বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলা পুলিশকে টিম ওয়ার্কের মাধ্যমে আরো বলিষ্ঠ ভাবে কাজ করতে হবে এবং পুলিশকে ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে।

এ-সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com