1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চকরিয়া সড়ক দুর্ঘটনায় আলীকদম জিসাত নিহত

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেইট এলাকায় যাত্রীবাহী গ্রীণলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসানুল ইসলাম জিসাত(২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসাত আলীকদম পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়- সকাল সাড়ে ৮টার দিকে নলবিনা কক্সবাজার মুখি গ্রীণ লাইন, চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রিপোর্ট লেখা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com