1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সারাদেশের মত ডেভিড হ্যানট অভিযানে রাজশাহীতে ৫২ আটক 

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানের মহানগরী ও জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫২ জনকে গ্রেপ্তার করেছে।

যৌথ বাহিনীসহ মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন (আর এমপি) সদর দপ্তর হতে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শুরুতে সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, তালাইমারী, ভদ্রা, রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে তল্লাশি শুরু করে।

রাতে যৌথবাহিনী নগরীর বিভিন্ন জায়গা হতে বিভিন্ন মামলার চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, কর্ণহার থানার শরিসাকুড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, দমকুড়া থানার নতুন মধুপুর এলাকার সাব্বির আহমেদ, দাম কুড়া থানার বিন্দারামপুর এলাকার রহিদুল ইসলাম ওরফে বিশাল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, রাজশাহী জেলার বিভিন্ন থানা পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com