1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীর বাঘায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ ২ জনের জানাযার শেষে দাফন

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী

রাজশাহীর বাঘায় এক সাথে ২ জনের জানাযার পর তাদের দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুম্মা  আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাদের। দুই জনই পৃথকভাবে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে মারা যান।জানা গেছে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও রাজশাহী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)  উপজেলা সভাপতি এবং বড়াল নদী রক্ষা আন্দোলনের আহবায়ক, জাতীয় কৃষক সমিতি, রাজশাহী জেলা সহ-সভাপতি কমরেড ফরজ আলী (৬০) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—রাজিউন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আড়ানী পৌরসভার খয়েরমিল নুরনগর গ্রামে তার নিজ বাড়িতে হ্নদরোগে আক্রান্ত হয়ে (হার্টএ্যাটাক) মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।অপরদিকে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মসজিদের ইমাম নিজাম উদ্দিনের মা শখেজান বেওয়া (১০০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। শখেজান বেওয়া আড়ানী পৌরসভার উত্তর পাঁচপাড়া গ্রামের মৃত জমসেদ আলীর স্ত্রী। তিনি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, ওয়ার্কার্স পার্টি, বাপা এবং বড়াল নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা মরহুম ফরজ আলীর জানাজার আগে কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com