1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা’সহ ২ জনের যাবজ্জীবন

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জসীম উদ্দীন (৪৮) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে। অপর জন আমির হোসেন (৪৫) কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।

মামলার নথি সুত্রে জানা যায়, ২০১৫ সালে বুলু আক্তারের সাথে দ্বিতীয় বিয়ে হয় জসীম উদ্দীনের সাথে। বুলু আক্তারের প্রথম ঘরের ৩০ বছরের কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল। ২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়ে সুস্থ করেছিলেন তাকে। ২০২২ সালের (৭ মে) বুলু আক্তারের স্বামীর বন্ধু আমির হোসেনের সাথে মেয়ের শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার কারনে সামাজিক সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

পরবর্তীতে (১৭ মে) বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামীর বন্ধু আমির হোসেন মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউপির সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে য়ায়। সেখানে বুলু আক্তারকে গাছের সাথে বেঁধে রেখে রাত ভর দুই জনে পালাক্রমে ধর্ষণ করেন।

পরে ২০২২ সালের (১৮ মে) মেয়েকে ধর্ষণের অভিযোগে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদালতে স্বাক্ষপ্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com