1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

স্থানীয়দের ২ ঘন্টার প্রচেষ্টায় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের আ’গু’ন নিয়ন্ত্রণে, পু’ড়’লো আধা কিলোমিটার বন 

ইমাম হোসেন বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ইমাম হোসেন বিশেষ প্রতিনিধি

সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা। এ সময়ের মধ্যে আগুন ভয়াবহরূপে আশেপাশের পাহাড়গুলোতে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল।

স্থানীয়রা জানান, বিকালে চন্দ্রনাথ পাহাড়ের শেখ পাড়া এলাকায় স্থানীয় লোকজন বাগানে আগুন দেখতে পেয়ে সেখানে ছুটে যান তারা। আগুনের উত্তাপ এতো বেশি ছিলো যে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ছিল। পাহাড়ি পাথর, বালু নিক্ষেপ করে ও গাছের ঢালপালা কেটে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনেন গ্রামবাসী।

স্থানীয় যুবক মো. ইকবাল হোসেন বলেন, শুস্ক মৌসুমে পাহাড়ে প্রায় সময় আগুন লাগে। তবে অসাবধানতাবশত কেউ সিগারেটের আগুন ফেলে থাকলে তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে চন্দ্রনাথ পাহাড়ের উত্তর পাশে শেখ নগর নামক স্থানে আধা কিলোমিটার বন পুড়ে গেছে।

তবে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেও পাহাড়ের ভূমি উঁচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে গাড়ি নিয়ে ওঠা এবং অবস্থান করা সম্ভব না হওয়ায় তাদের কিছু করার ছিল না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com