1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাতারাতি রাজশাহীতে কেদুর মোড়ে পুকুর ভরাট

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কেদুরমোড়ের জোড়া পুকুরটি রাতের আধারে ভরাট হতে চলল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মহানগরীর বোয়ালিয়া থানাধীন কেদুরমোড় বউ বাজার এলাকার জোড়া পুকুরটি গতকাল গভীর রাত থেকে ভরাট শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ২টি ট্রাকভর্তি বালু পুকুরে ফেলতে দেখা যায়। পুকুরটি বোষপাড়া ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের বাড়ি থেকে মাত্র ২০-৩০ মিটার পশ্চিমে অবস্থিত।

পুকুরটির বর্তমান মালিক জৈনিক জিকে বাবু, তিনি পুকুর ভরাটের কাজ জৈনিক রাজীব আলী সবুর কে দিয়েছেন।

এসময় পুকুর ভারাটের কাজে জড়িত জৈনিক রাজীব আলী সবুর নামের এক ব্যাক্তিকে পুকুর ভরাটের বিষয়ে সিটি কর্পোরেশন কাছে অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সিটি কর্পোরেশন কাছে অনুমতি না নিলেও বোষপাড়া ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের কাছে অনুমতি নিয়েছি। আপনি শরিফুল স্যারের সাথে তার সাথে কথা বলুন।

এই বিষয়ে বোষপাড়া ফাঁড়ির আইসি শরিফুল ইসলামের সরকারি নাম্বারে একাধিক বার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

এ ব্যাপারে জানতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ মেহেদী’র মুঠোফোন কল দিলে, ফোনটি বন্ধ পাওয়া যাওয়ায় ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালিয়া জোনের ডিসি’ মোঃ হাফিজুর রহমান কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন এই বিষয়ে আমার জানা ছিল না! আপনি পুকুরটি সঠিক ঠিকানা আমাকে পাঠিয়ে দিন। আমি ওসি কে বলে দিচ্ছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

এছাড়া আপনি রাজশাহী সিটি কর্পোশন কি বিষয়টি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com