1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় নির্বিচারে পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

লামায় নির্বিচারে পাহাড় কাটার দায়ে যুবককে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

বান্দরবানের লামা উপজেলায় নির্বিচারে পাহাড় কাটার দায়ে ফয়সাল আহমেদ (২২) নামের এক যুবককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লম্বাখোলা এলাকায় বুলড্রোজার লাগিয়ে পাহাড় কাটার সময় তাকে এ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। দন্ডপ্রাপ্ত ফয়সাল আহমদ রাজশাহী জেলার পুঠিয়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ফয়সাল আহমদ বুলডোজার লাগিয়ে পাহাড় কেটে সমতল ভুমি তৈরি করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন শনিবার দুপুর ১২ টার দিকে লম্বাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়সাল আহমদকে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করা হয়।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়, পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com