1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানকে ফুলেল শুভেচ্ছা

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি : 
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব লিয়াকত সালমান। ২৩ ফেব্রুয়ারি, রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত ইউএনও লিয়াকত সালমানকে বরণ করে নেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা। এ সময় তিনি ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর লিয়াকত সালমান বলেন, “তানোর উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন পরিচালনার জন্য কাজ করবো।”

এ উপলক্ষে তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও লিয়াকত সালমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে তানোর উপজেলা আরও এগিয়ে যাবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com