1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

শেখ হাসিনার নির্দেশে আন্দোলনে আহতদের চিকিৎসা বন্ধ রাখা হয়েছিল 

স্টাফ রিপোর্টার-তাহমিদ খান 
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার-তাহমিদ খান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন— ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যা আমাদের কাছে প্রমাণসহ রয়েছে। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসকরাও আমাদের এ তথ্য জানিয়েছেন।”

তিনি আরও জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে শহীদদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, এমনকি অনেকের ডেথ সার্টিফিকেটও দেয়া হয়নি। যেসব আহতরা হাসপাতালে গিয়ে শহীদ হয়েছেন, তাদের ডেথ সার্টিফিকেটে ‘গুলিতে নিহত’ এই তথ্য পর্যন্ত লেখার অনুমতি দেওয়া হয়নি।

প্রসিকিউটর আরও বলেন, “জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও ইতোমধ্যে প্রকাশ হয়েছে যে, জুলাই আন্দোলনে গণহত্যা শেখ হাসিনার নির্দেশেই সংঘটিত হয়েছে।”

এই বিষয়ে এখনো তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com