1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন বরণ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

“তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” স্লোগানকে ধারণ করে দীর্ঘ নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রশিবির।

২৪ ফেব্রুয়ারি,সোমবার,সকাল ১০ টায় নগরের দুই নম্বর গেইট সংলগ্ন বেবী সুপার মার্কেটের পার্শবর্তী চট্টগ্রাম কনভেনশন সেন্টারে অনুষ্টিত হয় এ নবীন বরণ অনুষ্ঠান।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, বিগত সময়ে ইসলামি ছাত্রশিবিরকে ভুলভাবে ছাত্র সমাজের সামনে উপস্থাপন করা হয়েছে। নানা ধরণের অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের দূরে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেননি। দেশব্যাপী এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরী করা হয়েছিলো।ছাত্রশিবির তার কাজের মধ্য দিয়ে এসকল অপপ্রচারের জবাব দিয়ে ছাত্রসমাজের নিকট আলোর দিশারী/ রোল মডেল হয়ে আবির্ভূত হবে। সে লক্ষ্যে ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নবাগতদের বরণ করে নিতে আমাদের এ প্রয়াস।

এছাড়াও নবীন বরনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি,ডুয়েট শাখা ছাত্রশিবির সভাপতি ইব্রাহীম খলিল খোকন, চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারী মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ,চট্টগ্রাম পলিটেকনিক সভাপতি আল আমিন ও সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ছিল- টিশার্ট, নোটখাতাসহ বিভিন্ন ধরণের গিফট হ্যাম্পার প্রদান করে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com