1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীর তানোরে গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার তানোর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মহতী ধর্মীয় সমাবেশে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আজহার আলী। অনুষ্ঠানে পেশ ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জাইদুর হোসেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআনের গভীর তাফসীর ও ব্যাখ্যা তুলে ধরেন হযরত মাওলানা শামসুল আরেফিন। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা ও কুরআনের ব্যাখ্যা উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে দারুণভাবে আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন প্রখ্যাত ইসলামিক স্কলার শাহেখ মোহাম্মদ হাবিবুল্লাহ খান। তিনি ইসলামের মূল শিক্ষা, নবীজির (সা.) আদর্শ ও বর্তমান সমাজে ইসলামের চর্চার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেমগণ, ধর্মপ্রাণ মুসল্লিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই তাফসীরুল কুরআন মাহফিল ইসলামিক শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা। উল্লেখ্য, মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com