1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ গ্রেপ্তার দুই

সুব্রত বাবু সিক্রেট রিপোর্ট 
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্ট

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম

এর আগে বুধবার রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এবং ধানমন্ডি সোবাহানবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ।

কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান,

রংপুর কোতোয়ালি থানার ১২ নম্বর মামলা ও হাতীবান্ধা থানার ৩১ নম্বর মামলাসহ তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে গোপনে নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

অপর আসামি তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডি মূলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন

গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সোহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com