1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সপ্তম দিনের মত রাজশাহী মেডিকেল কলেজ ধর্মঘট

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা 
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা

রাজশাহী জেলার রাজশাহী মেডিকেল কলেজ সপ্তম দিনের মতো রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন। হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের মেনগেটের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার ও এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানানো হয়।

বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করতে চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতা সহকারী অধ্যাপক মুর্শেদ জামান মিঞা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাব নেতা মনোয়ার তারিক সাবু, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান সরকার, এনডিএফ নেতা এ এসএম আব্দুল্লাহ, গ্যাস্ট্রোএন্ট্রোলজী বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএস ডা. মশিউর রহমান, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বাক ডা. এটিএম আখেরুজ্জামান, রামেক ইন্টার্ন চিসিৎসক ফোরমের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, ইন্টার্ন প্রতিনিধি ডা. অনন্যা রহমান, ডা. মাহমুদুল হাসান, বারিন্দ মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক ফোরমের নেতা ডা. সাদিকসহ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রামেকে ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন, আমাদের সহকর্মীরা ঢাকায় আন্দোলন করছে, তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলতে চেয়েছেন। আশা করি আমাদের দাবি মেনে নেবেন, আমরা ফিরতে পারবো আমাদের কাজে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com