1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আজকে আদাবর থানা শিক্ষক পরিষদ আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর এলাকার আদাবর থানা শিক্ষক পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থান : বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ‍্যালয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক আল আমীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ঢাকা ১৩ আসন ( মোহাম্মদপুর থানা , আদাবর থানা ও শেরে বাংলা নগর থানা ) এলাকায়।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জিয়াউল আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কর্ম পরিষদ সদস্য। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আল আমীন সবুজ, আমীরে জামায়াত, আদাবর থানা কমিটি, ঢাকা মহানগর উত্তর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অথই নূরুল আমিন, কবি, কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী। আবুল খায়ের বাচ্চু, বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক। উক্ত অনুষ্ঠানে আদাবর থানা শিক্ষক পরিষদের সভাপতি এম. এম. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠান, সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ বশির আহমেদ, কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আদাবর থানা কমিটি। এছাড়া শিক্ষার প্রসার আলোকিত শিক্ষার সম্প্রচার নিয়ে বক্তব্য রাখেন মিশন ইন্টারন‍্যাশনাল কলেজের ভাইস প্রিন্সিপাল । উক্ত মতবিনিময় সভায় আদাবর থানা শিক্ষক পরিষদের বিভিন্ন স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের মানহীন শিক্ষাব্যবস্থার কথা উঠে এসেছে। এছাড়া বিগত ফ‍্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থাকে প্রায় ধ্বংসযজ্ঞ করেছে বলে অনেকেই সত্য কথা বলেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আওয়ামী সরকার দেশের সুন্দর এবং আদর্শ শিক্ষাকে মাটিতে রুপান্তর করে। এবং অন‍্য দেশের শিক্ষাব্যবস্থা এখানে পরিচালনা করে বহুক্ষেত্রে।তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে সুন্দর এবং দেশ বান্ধন আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। পরিশেষে মিশন পরিবারের প্রফেসর এম. হুমায়ুন কবীর বলেন, আমরা বিগত সরকারের কাছে সকল ক্ষেত্রে অমানবিক আচরণ পেয়েছি চরম বৈষম্যের শিকার হয়েছি। তিনি বলেন আওয়ামী লীগ সরকার এতটাই অমানবিক ছিল যে, আমাদেরকে ইবাদত বন্দেগী করতে তারা বিভিন্ন ভাবে আমাদের সাথে হয়রানিমূলক আচরণ করত। দাড়ি টুপি পাঞ্জাবি যেন তাদের একটা অভক্তি ভাব ছিল। আজকে আমরা সবাই এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি। যার জন‍্য পরম করুনাময় আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করছি। অনুষ্ঠান শেষে মোনাজাত পাঠ করেন প্রফেসর এম. হুমায়ুন কবীর। ইউ. এইচ. ইন্টারন‍্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম. এম. ইব্রাহিম খলিল অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com