1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ডিবি পুলিশ অভিযান চারঘাট উপজেলার একজন মাদক ব্যবসায়ী আটক 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিলসহ মোঃ আব্দুল করিম সুইট (৩৬) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টায় রাজশাহীর চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রাম থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইট (৩৬) চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে।

আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে জানতে পারেন, চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের একটি আম বাগানের ভিতরে কতিপয় মাদক কারবারী ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করে জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলাম-সহ গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইটের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com