1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আর এম পি অভিযানে রাজশাহীতে গাঁজা সহ আটক 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৪০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।

জানা যায়, গতকাল ৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার এসআই মো: আলী আকবর আকন্দ ও তাঁর টিম আজ ৫ মার্চ ২০২৫ ভোর সোয়া ৬ টায় বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ আসামি জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com