1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিং- বখাটের ৬ মাসের কারাদণ্ড

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দন্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে । তিনি পেশায় হোটেল বয় ।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের জনৈক হিন্দু সম্প্রদায়ের দশম এক শ্রেণীর ছাত্রী স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে।
এসময় ওই ছাত্রী শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে মান্নানকে আটক করে পুলিশে খবর দেয় ।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন । এতে ইভটিজিংয়ের কথা স্বীকার করলে মান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়াও অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটে এবং ভদ্রবেশী ইভটিজারদের উপদ্রব এখন বেড়ে গেছে।
এসব বখাটে এবং ইভটিজাররা স্কুল ও কলেজের সামনে, পথে এবং আশপাশে দলবেঁধে দাঁড়িয়ে থাকে। এরা ছাত্রীদের উক্ত্যক্ত করে এবং প্রেম নিবেদন করে থাকে। এতে নম্রভদ্র মেয়েরা বিব্রতবোধ করে এবং অনেকসময় নিরাপত্তাহীনতাবোধ করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে । স্কুল-কলেজ সহ যেসব পয়েন্টে ইভটিজিং এর আশংকা রয়েছে ওখানেই প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে।
এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয় এবং বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা দরকার। এছাড়া কিশোর গ্যাং দের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com