1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত /২০২৫

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রার উপর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য ছিল সেচযন্ত্র পরিচালনা এবং সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএর প্রধান কার্যালয়ে অস্থায়ী সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো:শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিএমডিএর অতিঃপ্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী আবুল কাসেম,অতিঃ প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক(অবসরপ্রাপ্ত), তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী , নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী , তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান/মেকানিক/সহকারী মেকানিক গণের সমন্বয়ে ২০২৪-২০২৫ সনের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রার উপর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

রাজশাহী ও রংপুর বিভাগের সকল রিজিয়ন ও জোন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করা হয় ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com