1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রামুতে সৌদিয়া পরিবহনের ধাক্কায় টমটম চালক নিহত

মোঃ কায়সার রামু প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ কায়সার রামু প্রতিনিধি।

কক্সবাজারের রামুতে সৌদিয়া পরিবহনের ধাক্কায় টমটম চালক আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা নতুন মোড়াপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর ও এলাকাবাসী জানান,কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহণ অটোরিকশাকে পেছন দিকে ধাক্কা দিলে অটোরিকশার ড্রাইভার আবুল কালাম গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন, সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মৃত্যু হয়।

নিহত আবুল কালাম জোয়ারিয়ানালা নতুন মোড়াপাড়া পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আহাম্মদের ছেলে বলে জানা যায়। তার বাড়ি একই ইউনিয়নের নতুন মোড়াপাড়া এলাকায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান,সড়ক দুর্ঘটনায় নিহত আবুল কালাম অতি দরিদ্র পরিবারের সন্তান,সে পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল,তাকে হারিয়ে পরিবারের সুখের ছায়া নেমে আসছে,নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঘটনার খবর পেয়ে রামুর ক্রসিং হাইওয়ে থানার,একদল পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত গাড়ি হেফাজতে নিয়ে যান। এই ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া দিন বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com