1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী জেলার বাঘায় বালুবাহী ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু, ডাইভার আটক 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার দিঘা আঠালিয়া এলাকায় সড়কে বালিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানে থাকা এক শিশু আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো, রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে জামিল হোসেন (৫)। ঘটনাস্থলে শিশুটি মা রওশনারা বেগমের বাম হাত ভেঙ্গে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। যার নম্বর রাজমেট্রো- ড-১১ -০১৭৮।

নিহতের পিতা মুঞ্জিল হোসেন জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন বাড়িতে খেলতে গিয়ে ছেলে জামিলের গলার কলারবন্ডের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে ৬টার দিকে তারা স্বামী-স্ত্রী নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামে কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি বাঘা উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি কাছে পৌঁছালে লালপুর এলাকা থেকে ছেড়ে আসা বালিবোঝাই একটি ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে মায়ের কোলে থাকা শিশু আরোহী জামিল হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্ত্রী রওশনারা বেগম গুরুতর আহত হন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com