1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে কোনো ধরনের কাগজপত্র না থাকায় জরিনা হাসপাতালকে সিলগালা

মো: মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর দালান বাজারের

হাসপাতালের কার্যক্রম পরিচালনা করতে যেই সব প্রয়োজনীয় কাগজপত্র লাগে, তেমন কোনো ধরনের কাগজপত্র না থাকায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় জরিনা বেসরকারি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করে হাসপাতালটিকে সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় ও হাসপাতালটি বন্ধ করে সিলগালা করে দেন। কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনা ও অপচিকিৎসার অভিযোগে ক্লিনিকের মালিক জাকিয়া বেগমকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, সম্প্রতি এই ক্লিনিকে অপচিকিৎসার বিষয়ে আমার দপ্তরে একটি অভিযোগ জমা পড়ে। সেই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের তদন্তে ঘটনার সত্যতা পায়। সেই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের কোনো ধরনের কাজগপত্র নেই। বেশিভাগ ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে। এই কারণে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর চিকিৎসক জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারী মো.আল-আমিন ভূইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com