1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী জেলার তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার ও  মতবিনিময় 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের আয়োজনে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে  বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে থানা মোড়ের পশ্চিমে প্রিন্সিপাল প্লাজার নিচ তলায় আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক, আশরাফুল ইসলাম রঞ্জু, আলিফ হোসেন, টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান,  সারোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সোহেল, হামিদুর রহমান, ফারুক হোসেন, সুজন আলী, সৈয়দ মাহমুদ শাওন, আব্দুর রাহিম প্রমুখ। এসময় তানোর পৌর জামায়াতের আমীর মাওলানা মুকসেদ আলী, সেক্রেটারি জুয়েল উদ্দিন, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা আবুল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, পাঁচন্দর ইউপি আমীর জুয়েল রানা, কলমা ইউপি আমীর আমিনুল ইসলাম, সরনজাই ইউপি সভাপতি মাওলানা আফজাল হোসেন, তালন্দ ইউপি সভাপতি মাওলানা শামসুদ্দিন, কামারগাঁ ইউপি সেক্রেটারি আব্দুল গফুরসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com