1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীতে রিকশাচালক হত্যায় বিএনপির ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত রিকশাচালক গোলাম হোসেন হত্যার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্ত্রী পরিবানু বেগম বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ জনকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা চলমান রয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন- নগরের শাহ মখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুর হক ফাহি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া সম্পাদক লাভলী আক্তারের স্বামী সোহেল রানা ও তার ভাই নাঈম হোসেন এবং যুবদল কর্মী রনি।

গত ৬ মার্চ নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটে অভিযান চালানো হয় এবং তার ভাইকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে বিএনপির নেতাকর্মীরা। এর জেরে পরদিন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। নগরীর কাদিরগঞ্জের দড়িখড়বোনা ও গোরহাঙ্গাসহ আশপাশের এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, গোলাগুলির শব্দ শোনা যায়।

এ সময় তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মহাজনের রিকশা জমা দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ছুরিকাঘাত হন গোলাম হোসেন। এক পক্ষ ভুলবশত তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

গোলাম হোসেন দড়িখড়বোনা এলাকায় রেললাইনের পাশে একটি টিনের ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com