1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নোয়াখালীর মাইজদী কোর্টে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে স্থাপন

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নোয়াখালীতে পাঠাগার স্থাপন করা হয়েছে। তরুণদের মেধা শানিত করতে বইয়ের বিকল্প নেই

২৯ সেপ্টেম্বর, বিকেলে শহরের মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের ফেন্সী হেয়ার কাটিং সেলুনে প্রতিষ্ঠানটির মালিক টিপু চন্দ্র মজুমদারের হাতে সুসজ্জিত বুক সেলফ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা জননন্দিত কবি গোলাম মাওলা জসিম।

এ সময় তিনি বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে।নিত্যনতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে।তার মুলে রয়েছে অনুশীলন আর আর অনুশীলন। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ।তাই তরূণদের আহবান জানাব,তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়।সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন,বাংলা ভাষা যেখানে আছে, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বর্তমানে মাঠ নাই, পাঠাগার নাই। তাই, বই পড়ার নিরাপদ স্থান হিসেবে সেলুন বেছে নিয়েছি। এ কার্যক্রমের বিস্তারে আমি সবার সহযোগিতা চাই।’

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিনত হচ্ছে পাঠাগারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com