1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস’কে হত্যার হুমকি দাতা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি::
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি::

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে গত ১৫ নভেম্বর ২০২৩ ইং কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে হত্যার হুমকি দাতা নিষিদ্ধ সংগঠন আ.লীগ মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

২৪ মে (শনিবার) দিবাগত গভীর রাতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশ একটি চৌকস টিম হোয়ানক ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বানিয়া কাটা এলাকার মৃত আহমদ হোসাইন এর পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে হত্যার হুমকি দাতা ফরিদুল আলম (৭০), কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার মাস্টার এলাহাদাদ এর পুত্র মহেশখালী উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০), হাজী দলিলুর রহমান এর পুত্র আহমুদুর রহমান (৫৫) ও মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন (৩০)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- থানা পুলিশের বিশেষ অভিযানে হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ ৪ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com