1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী তানোর, রাজশাহী থেকে
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ এরশাদ আলী তানোর, রাজশাহী থেকে

 

আজ ১৫ ই এপ্রিল ২০২৬, রাজশাহীর তানোর উপজেলার তানোর দাখিল মাদ্রাসায় আজ অতি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মালেক, সভাপতি অত্র মাদ্রাসা এবং সক্রিয় সাবেক সভাপতি- ছাত্রদল, থানার উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সভাপতি মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা অতি গুরুত্বপূর্ন বক্তব্য দেন। সভাপতি মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভাপতি মহোদয় কে পেয়ে ছাত্র-শিক্ষক এবং উপস্থিত সকলেই অত্যন্ত খুশি হন।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব শরীয়তুল্লাহ , জনাব আনোয়ার হোসেন সেক্রেটারি – যুব বিভাগ , বাংলাদেশ জামাতে ইসলাম তানোর পৌরসভা শাখা। জামায়াত নেতা জনাব সাফিউল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। মাদ্রাসার সুপার এবং স্থানীয় বক্তারা মাদ্রাসার উন্নয়নে অবকাঠামো তৈরীর জোর দাবি জানান মাদ্রাসার সভাপতি মহোদয়ের নিকট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ মনসুর রহমান। তিনি দিক নির্দেশনাম নানা কথা বলেন । সঞ্চালনা করেন সহকারী সুপার মাওলানা মোঃ মাহবুবুর রহমান। সহকারী সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেয়া হয়, যার ফলে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, নাশিদ , মানপত্র পাঠ ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয়,যা উপস্থিত দর্শকদের উৎসাহিত ও মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com