
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊
আবদুল মোমেন চট্টগ্রাম প্রতিনিধি
🦟 চট্টগ্রামে ডেঙ্গু এখন একটি ক্রমবর্ধমান উদ্বেগের নাম, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে এই রোগের প্রাদুর্ভাব আরও ঘনঘন দেখা দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊
”মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনা— সবক্ষেত্রে একটি সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করে আমরা ডেঙ্গুর প্রভাব কমাতে এবং সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই,” বলেন এমএসএফ ইউকে-এর ম্যানসন ইউনিটের পরিচালক এবং এমএসএফ আমস্টারডাম-এর ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. ম্যাথিউ কোল্ডিরন ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, এমএসএফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেসন মিলস এবং এমএসএফ বাংলাদেশের কান্ট্রি চিফ ফর হেলথ ডা. কারমেঞ্জা গালভেজ আজ এই চুক্তিতে স্বাক্ষর করেন । । এই অংশীদারিত্ব কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মূলত নগর জনস্বাস্থ্য রক্ষায় একটি ‘ছয়টি স্তম্ভ’ বিশিষ্ট সমন্বিত কর্মপরিকল্পনা:
👉 মশা নিয়ন্ত্রণ
👉 দ্রুত রোগ শনাক্তকরণের জন্য নজরদারি বাড়ানো
👉 স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি
👉 কার্যকর গবেষণা
👉 জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
👉 অ্যাডভোকেসি
আমাদের সম্মিলিত অভিজ্ঞতার মাধ্যমে আমরা একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এবং এই জলবায়ু-সংবেদনশীল রোগের প্রভাব কমাতে প্রতিশ্রুতিবদ্ধ । 🌍🦟🚫