1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আবদুল কাদের  চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

 

আবদুল কাদের

চট্টগ্রাম প্রতিনিধি:

 

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার ও মসজিদ এতিমখানা ওয়াকফ এষ্টেটের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে মনোনীত করা হয়েছে।

 

সম্প্রতি গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করা হয়।

 

এই মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ জনগণ ও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মনে করছেন, একজন জনপ্রতিনিধি ও নগর প্রশাসনের অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে মেয়র ডা. শাহাদাত হোসেনের সম্পৃক্ততায় মাজার পরিচালনার সার্বিক কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও সুসংগঠিত হবে।

 

মাজার ও এতিমখানার উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ধর্মীয় অনুষ্ঠানসমূহের সুষ্ঠু আয়োজন এবং এতিম শিশুদের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

এছাড়া স্থানীয় সামাজিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং মাজারকে কেন্দ্র করে পরিচালিত সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক মিলনস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন পরিচালনা কমিটির মাধ্যমে এর ঐতিহ্য ও কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com