1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চকরিয়া মালুমঘাট বন্য হাতির আক্রমণে তাহেরা নামের এক নারীর মৃত্যু

মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী
২২ অক্টোবর ২০২৪,
হাতিফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে তাহেরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাহেরা ওই গ্রামের সোলতান আহমদের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামে দলছুট একটি বন্য হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় শত শত নারী-পুরুষ হাতিটি দেখতে ঘর থেকে বের হন। এ সময় হাতিটি অতর্কিত অবস্থায় সেখানে দাঁড়ানো তাহেরার দিকে ছুটে গিয়ে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। স্থানীয় লোকজন তাহেরাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারী মারা গেছেন। চা–বাগান এলাকাটি ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্য হাতির আবাসস্থল রয়েছে।

মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com