1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

করেরহাট বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি

করেরহাট বাজার কমিটির সর্বোচ্চ সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে করেরহাট বাজারে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নির্ধারণ ও বাজারের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। বাজারের বিভিন্ন স্থানে বিশেষভাবে সবজি বাজার, মুদির দোকান ও মাছ বাজার তদারকি করা হয়, যাতে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করেন এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ থাকে।

এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খান, মনির হোসেন, সাইমনসহ অন্যান্য সক্রিয় সদস্যরা। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির মিরসরাই প্রতিনিধি মিরজাদা সোহেল, করেরহাট বাজার কমিটির আহ্বায়ক জিয়াউল করিম, সদস্য রনি, জিয়াউদ্দিনসহ আরও অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাজার কমিটি ও সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাজারের শৃঙ্খলা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com