1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ।

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ।

আজ ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামেছবি:
সংগঠনটির ফেসবুক পেজ থেকে নেওয়া

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ কেটে ফেলে অবরোধ করার চেষ্টার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত চারটার দিকে উপজেলার সাধনপুর ও বৈলছড়ি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা হরতালের সমর্থনে এই চেষ্টা করেছেন বলে সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়েছে। তবে ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিস গাছগুলো সরিয়ে ফেলে।গাছ কেটে অবরোধের চেষ্টার ভিডিও ও ছবি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে প্রচার করা হলেও ছবি বা ভিডিওতে লোকজনের জটলা কিংবা বিক্ষোভের কোনো চিত্র দেখা যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, এই দুই সড়ক আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত। এটি দিয়ে সব সময়ই গাড়ি চলাচল করে। ভোররাত চারটার দিকে অবরোধের চেষ্টার পর এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুল খালেক দুপুরে  বলেন, ‘বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকা থেকে আমরা গাছ সরিয়েছি।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সড়কে গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। দুই–একজন করাত দিয়ে কাজ কেটে ছবি তুলে পালিয়েছেন বলে তাঁদের ধারণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com