1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

হাটহাজারীতে মোবাইল কোর্টে পাঁচ মামলা, জরিমানা ১১ হাজার ৫০০ টাকা

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) হাটহাজারী বাস স্ট্যান্ড মোড় থেকে কাচারি সড়কের মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে মোট ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় ৫ জনকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

 

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৯১ ধারা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com