1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,লক্ষ ১২ হাজার ৪৬৩ ইয়াবা উদ্ধার মহিলা আটক

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

কক্সবাজার র‌্যাব-১৫ ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,লক্ষ ১২ হাজার ৪৬৩ ইয়াবা উদ্ধার মহিলা আটক

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি

কক্সবাজার র‌্যাব-১৫ এবং ডিজি এফআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে,
কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক তাদের পেইজের এক বিবৃতিতে জানান ২৫ শে অক্টোবর ২০২৫ মধ্যরাতে র‌্যাব-১৫ সিপিসি (২) (হোয়াইক্ষং ক্যাম্প) ডিজিএফআই এর কক্সবাজারের একটি অভিযানিক টিম গোপনে সংবাদ পেয়ে
কক্সবাজার জেলার উকিয়া থানার পালংখালী ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১০ নাম্বার ব্লক ডি১১ এলাকায় একজন মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা অবস্থায় যৌথ টিম ১ লক্ষ ১২ হাজার ৪৬৩ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেন। এবং মাদক কারবারী হিসেবে ওই মহিলাকে সাথে সাথে আটক করেন ।

আটককৃত পাচারকারী মহিলা কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ব্লক ডি১১ মৃত আইয়ুব এর স্ত্রী দিলবাহার।

উদ্ধারকিত মরণ নেশা ইয়াবা ট্যাবলেট আটকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর প্রশাসনের দুরবস্থার সুযোগ নিয়ে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ নাফ নদী পার হয়ে এই মরণ নেশা ইয়াবা বাংলাদেশের প্রবেশ করে।

এই ইয়াবার আকার ছোট হলেও দাম এবং লাভটা চড়া থাকার কারণে মুখোশ পরা ভদ্রতার আড়ালে থাকা মাদক কারবারিরা সমাজের মান্যগণ্য ব্যক্তিরা এই ব্যবসায় জড়িত থাকলেও তারা ধরাছোঁয়ার বাইরে এই ব্যবসায় যুক্ত হয়ে রাতারাতি টাকাওয়ালা বনে যাওয়ার অর্থাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হাওয়ার সুযোগ খোঁজে অপরাধীরা ।কিন্তু এই মরন নেশা ট্যাবলেট উদ্ধার এবং এই ব্যবসা টেকাতে বাংলাদেশ প্রশাসন তৎপর রয়েছে সঠিক দিক নির্দেশনা ও সঠিক তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ প্রশাসন। দেশে এই মরণ নেশা ঠেকাতে দেশের প্রশাসনকে যে যার অবস্থান থেকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দিনরাত সরকারি বিভিন্ন পেজে প্রশাসন ডিক্লারেশন ঘোষণা করা যাচ্ছে এবং জনগণের সহযোগিতা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com