1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট, দুই ইটভাটাকে জরিমানা

প্রতিনিধি:মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট, দুই ইটভাটাকে জরিমানা

প্রতিনিধি:মোঃ মোরশেদ আলম চৌধুরী

পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ইসলামাবাদ ও ঈদগাঁও ইউনিয়নে অবস্থিত দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ইসলামাবাদ ইউনিয়নের মেসার্স আর কে সি ব্রিক্সকে ৫০ হাজার টাকা এবং ঈদগাঁও ইউনিয়নের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন এবং ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত ইটভাটার কারণে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com