1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে উখিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

জাহাঙ্গীর আলম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে উখিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

জাহাঙ্গীর আলম

দৈনিক যায়যায়দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানিকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উখিয়া সদর স্টেশন চত্বরের শহীদ মিনারের সামনে উপজেলা প্রেসক্লাব উখিয়া, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তি, ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, এবং এই ঘটনার সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, গত ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) টেকনাফে যৌথবাহিনীর একটি অভিযানের সময় সাংবাদিক আরাফাত সানির বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগ এনে তাঁকে আটক করা হয়। তবে পরিবার ও সহকর্মীদের দাবি, এ মামলা সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আরাফাত সানি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছিলেন। বিশেষ করে সেন্টমার্টিন সংক্রান্ত একটি সংবেদনশীল অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুতের জেরেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে তারা মনে করেন।
বক্তারা আরও বলেন,

“সাংবাদিক আরাফাত সানি একজন সৎ, সাহসী ও পেশাদার সাংবাদিক। তিনি কখনো আপসকামী সাংবাদিকতা করেননি। সত্য প্রকাশের কারণেই আজ তাঁকে হয়রানির শিকার হতে হচ্ছে।”
তাঁরা অভিযোগ করে বলেন, এ ঘটনা কেবল একজন সাংবাদিকের ওপর নির্যাতন নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দ্রুত সাংবাদিক আরাফাত সানির মুক্তি নিশ্চিত না করা হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এ সময় সাংবাদিক আরাফাত সানির পরিবার ও তাঁর স্ত্রী বলেন, গ্রেফতারের আগে তিনি সেন্টমার্টিন বিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করছিলেন। সেই প্রতিবেদন প্রকাশ ঠেকাতেই তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা ঐক্যবদ্ধভাবে জানান, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা রক্ষায় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com