
নড়িয়ার জপসা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেল উদ্ধার
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, আজ সোমবার (ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গৌড়াইল গ্রামের বাসিন্দা মোঃ ইউনুছ হাওলাদার (৬৩), পিতা—মৃত সলিমুদ্দিন হাওলাদারের বাড়ির উঠান সংলগ্ন একটি পরিত্যক্ত মুরগির ঘর পরিষ্কার করার সময় ককটেলগুলোর সন্ধান পাওয়া যায়।
জানা যায়, ইউনুছ হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার (২২), স্বামী—ইউসুফ হাওলাদার, সম্প্রতি সন্তান প্রসবের কারণে প্রায় চার মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। আজ সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় ঘরের সামনে উঠানের উত্তর পাশে অবস্থিত পরিত্যক্ত মুরগির ঘর পরিষ্কার করতে গিয়ে একটি বালতি দেখতে পান। বালতিটি সরাতে গেলে ভেতর থেকে একটি ককটেল মাটিতে পড়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি তার শ্বশুর মোঃ ইউনুছ হাওলাদারকে জানান।