1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ প্রস্তুতিতে বিজিবি

স্টাফ রিপোর্টার : মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ প্রস্তুতিতে বিজিবি

স্টাফ রিপোর্টার : মোঃ মোরশেদ আলম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বাহিনীটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির মুখপাত্র মেজর তিমিন রঞ্জন মহান্ত, এএমসি বলেন, নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সারাদেশে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সারাদেশে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং পার্বত্য অঞ্চলের রোয়াংছড়ি ও রুমা উপজেলাসহ ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকারের নির্দেশনা, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা এবং জনগণের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com