1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত এ জে খাঁন ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন পটিয়ায় দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা হাই কমান্ডের জরুরি হস্তক্ষেপ কামনা আজহারুল ইসলাম মান্নানের কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলন: একজনের ৬ দিনের জেল, ট্রাক জব্দ

বান্দরবান বাস স্টেশন এলাকা থেকে দুটি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বান্দরবান বাস স্টেশন এলাকা থেকে দুটি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান শহরের বাস স্টেশন এলাকা থেকে দুটি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় সূত্রের খবরে অভিযান চালিয়ে টিয়ারশেল দুটি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত টিয়ারশেলের মধ্যে একটি সক্রিয় ও অপরটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। একটি টিয়ারশেলের সেফটি পিন অক্ষত থাকলেও অপরটির পিন খোলা অবস্থায় পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে এসব টিয়ারশেল থেকে তাৎক্ষণিক কোনো ঝুঁকি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অফিসার মান্না দে’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে টিয়ারশেল দুটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসব টিয়ারশেল মূলত জনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তবে কীভাবে এগুলো ওই এলাকায় পৌঁছেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জানান, টিয়ারশেল দুটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট বান্দরবান পুলিশ লাইনে বিশৃঙ্খলার সময় এসব টিয়ারশেল হারিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com