1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুর বোর্ডবাজারে যুবসমাজ ধ্বংসের নেপথ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও তার স্ত্রী কোহিনুর আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক , শিক্ষার্থীদের নিয়ে ফজলুল হক মিলন এর মতোবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত এ জে খাঁন ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন পটিয়ায় দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর বোর্ডবাজারে যুবসমাজ ধ্বংসের নেপথ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও তার স্ত্রী কোহিনুর

মোঃ আবু হাসান আকন্দ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

গাজীপুর বোর্ডবাজারে যুবসমাজ ধ্বংসের নেপথ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও তার স্ত্রী কোহিনুর

মোঃ আবু হাসান আকন্দ | নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় মাদকের ভয়াল থাবায় বিপর্যস্ত হয়ে পড়ছে যুবসমাজ। স্থানীয়দের অভিযোগ, বোর্ডবাজার হিন্দু বাড়ির মোড় সংলগ্ন দীপ্ত মার্কেট রোডে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও তার স্ত্রী কোহিনুর।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ও কোহিনুরের দৌরাত্ম্যে এলাকাজুড়ে মাদকের অবাধ বিস্তার ঘটেছে। এতে করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ তরুণ সমাজ ধীরে ধীরে মাদকের নেশায় জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ রয়েছে, ঝাজর ধীরাশ্রম , দীপ্তি মার্কেট ও মোল্লা মার্কেটসহ একাধিক স্থানে হারুন ও কোহিনুরের মালিকানাধীন বাড়ি ও স্থাপনা রয়েছে। এসব জায়গাকে কেন্দ্র করেই নীরবে গড়ে উঠেছে মাদক বেচাকেনার নেটওয়ার্ক। স্থানীয়রা বলছেন, হারুন ও তার স্ত্রী এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবেই পরিচিত।
আরও জানা গেছে, হারুন ও কোহিনুরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। তবুও রহস্যজনক কারণে তারা প্রকাশ্যে অবাধে চলাফেরা করছে এবং তাদের অবৈধ কর্মকাণ্ড দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ।

বারবার অভিযোগ ও মামলার পরও কিভাবে এরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।স্থানীয় সচেতন মহল দ্রুত এই মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন আমার থানা এলাকায় প্রতি নিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। হারুন ও তার স্ত্রী কোহিনুর কে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com