1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে  চার দোকানীকে ১৭,০০০/ টাকা অর্থদন্ড চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক হামলা লাঞ্ছনা :মানববন্ধন প্রতিবাদ মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা  তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী–২৪ প্রতিমন্ত্রী কারা মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা:সাম্ভাব্য অনেকের নাম নেই  ফরহাদুল হাসান-রহমত উল্লাহ সভাপতি ও সাধারণ সম্পাদক:(আসক) চট্টগ্রাম বিভাগীয় কমিটি জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ : দেশের ইতিহাসে স্মরণীয় দিন  নির্বাচনের গ্রহণযোগ্যতা ভয়াবহ প্রশ্ন টিআইবি’র:জালভোট ২১.৪ শতাংশ জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি – মোয়াজ্জেম হোসেন আলাল জামাতে ইসলামে যোগ দেইনি, বরং যৌথ কর্মসূচিতে একসাথে কাজ করে যাচ্ছি -কর্নেল অলি আহমেদ। 

লামা ও আলীকদম উপজেলার সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার সকল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ লামা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিকুর রহমান আশিক, জোন কমান্ডার, আলীকদম জোন। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লামা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন লামা ও আলীকদম উপজেলার অফিসার ইনচার্জ (ওসি), আনসার ও ভিডিপি কর্মকর্তা, নির্বাচন অফিসার, ১২ আনসার ব্যাটালিয়নের প্রতিনিধি এবং আলীকদম জোনের সেনা কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব বণ্টন, সমন্বিত টহল কার্যক্রম, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল বাহিনীর পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার জনাব আশিকুর রহমান আশিক বলেন,
“পার্বত্য অঞ্চলের বাস্তবতা বিবেচনায় রেখে নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না।”
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন,
“নির্বাচন একটি জাতীয় দায়িত্ব। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে।”
সভা শেষে সংশ্লিষ্ট সকল বাহিনীর মধ্যে দায়িত্ব সমন্বয় ও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com